Saturday, August 27, 2016

নিয়োগ ও সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা

নতুন জাতীয়করণকৃত ৭৯টি স্কুলে সব ধরনের নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি এসব স্কুলের দৈনন্দিন কাজের ব্যয় ছাড়া অন্য ব্যয়, সংরক্ষিত তহবিলের অর্থ উত্তোলন, স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ নিষেধাজ্ঞা জারি করে।
এর আগে ১০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্কুলের তালিকাসহ প্রধানমন্ত্রীর অনুমোদনের আদেশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত ওই আদেশে প্রধানমন্ত্রীর দেয়া সম্মতি অনুযায়ী স্কুল জাতীয়করণের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়।
এ ব্যাপারে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামান যুগান্তরকে বলেন, জাতীয়করণ হওয়া স্কুলের মধ্যে বেশকিছু ইতিপূর্বে পরিদর্শন হয়েছে। এখন বাকি স্কুলগুলো যত দ্রুত সম্ভব পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সম্মতি বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে।
জাতীয়করণকৃত ৭৯ হাইস্কুল হচ্ছে- ঢাকা জেলার কেরাণীগঞ্জের শাক্তা উচ্চবিদ্যালয়, সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়। মুুন্সীগঞ্জের গজারিয়া পাইলট মডেল হাইস্কুল। টাঙ্গাইলের ঘাটাইল গণপাইলট উচ্চবিদ্যালয়, সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়। রাজবাড়ির পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়। গোপালগঞ্জের কোটালিপাড়া পাবলিক ইন্সটিটিউশন, সাবেরমিয়া-জসিমুদ্দিন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়। শরীয়তপুরের ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়, আলহাজ ইমাম উদ্দিন মডেল উচ্চবিদ্যালয়, ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়। মাদারীপুরের রাজৈর গোপালগঞ্জ কেজেএস পাইলট মডেল ইন্সটিটিউশন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয়, কটিয়াদি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কুলিয়ারচর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়, ত্রিশাল নজরুল একাডেমি। নেত্রকোনার বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়।
চট্টগ্রামের হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। কক্সবাজারের রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়। খাগড়াছড়ির মহালছড়ি উচ্চ বিদ্যালয়। রাঙ্গামাটির বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়। লক্ষ্মীপুরের রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। ফেনীর ছাইলনাইয়া পাইলট হাইস্কুল, ফুলগাজী পাইলট হাইস্কুল ও আতাতুর্ক মডেল হাইস্কুল। কুমিল্লার দ্বেবিদার রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। চাঁদপুরের মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় ও হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়। রাজশাহীর পবার নওহাটা উচ্চ বিদ্যালয়। নাটোরের বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়। নওগাঁর আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল উচ্চ বি?দ্যালয় ও বদলগাছি মডেল পাইলট হাইস্কুল?।
বগুড়ার কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ও নন্দীগ্রাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। পাবনার সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বনওয়ারী নগর সিবি পাইলট উচ্চ বিদ্যালয়। বাগেরহাটের পেড়িখালী পিইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ও চিতলমারী এসএম মডেল উচ্চ বিদ্যালয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও দামুড়হুদা পাইলট হাইস্কুল। যশোরের নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়।
ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়। কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়। নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়। সাতক্ষীরার দেবহাটা বিপিএমপি ইন্সটিটিউশন ও কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বরিশালের বানারীপাড়া মডেল ইউনিয়ন ইন্সটিটিউশন (পাইলট) বিদ্যালয়। বরগুনার পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয় ও আমতলী একে মডেল পাইলট হাইস্কুল। ভোলার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়। ঝালকাঠির কাঁঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়। পটুয়াখালীর সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়। সিলেটের বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়, কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়। হবিগঞ্জের বীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয়, আজমিরীগঞ্জ এবিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, লাখাইয়ের বামৈ উচ্চ বিদ্যালয়।
মৌলভীবাজারের নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়। সুনামগঞ্জের বিশ্বম্ভর মডেল উচ্চ বিদ্যালয়। দিনাজপুরের নবাবগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়; কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়; ফুলবাড়ি জছি মিঞা মডেল উচ্চ বিদ্যালয়; রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়; চিলমানীর থানাহাট এইউ পাইলট উচ্চ বিদ্যালয়। পঞ্চগড়ের আটোয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। লালমনিরহাটের হাতীবান্ধা এসএস মডেল হাইস্কুল।
Meraj BD

Friday, August 12, 2016

নবাবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মডেল পাইলট উচ্চ বিদ্যালয়

Photo.-26 (1)
জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে নবাবগঞ্জ মডেল বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. আ. মোন্নাফ এবং শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিদ্যালয়।
রোববার (২৬ জুন) সকালে নবাবগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শ্রেষ্ঠদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. শিবলী সাদিক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিপক কুমার বণিক, উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যমান মোছা. পারুল বেগম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোছা. আকলিমা বানু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, দেওগাঁ রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক, আ’লীগ নেতা জিয়াউর রহমান মানিক, সাদেকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান সবুজ প্রমুখ।